ঢাকা, রবিবার   ১২ জুলাই ২০২৬

এমপি শিমুল বিশ্বাসে বিরুদ্ধে কটুক্তি ও বিষাদগারের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:১৮, ১২ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

পাবনা সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপির বিরুদ্ধে মিথ্যাচার ও বিষাদগারের প্রতিবাদে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যাগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শহরের থানা রোড থেকে বের হয়ে আব্দুল হামিদ রোডের বাণী সিনেমা হল হয়ে শহীদ চত্ত্বরের সামনে এসে শেষ হয়। 

এ সময় এনসিপির বিতর্কিত নেতার বক্তব্য প্রত্যাহার করে নিঃশ্বর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। 

মিছিলে বক্তারা বলেন, প্রধান বিরোধীদল জামায়াতের নেতাকর্মীর মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সরওয়ার তুষার। পাবনার মাটি থেকে এনসিপির রাজনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, যুগ্ম-আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, দপ্তর দায়িত্বপ্রাপ্ত এস এম আদনান উদ্দিন, পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ বাদশা, সদস্য মেহেদী হাসান বিদ্যুৎ, ইমরান হোসেন, মতিউর রহমান বিশাল ও মোতাহার হোসেন কস্ট প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ জুলাই চাটমোহরে এনসিপির পদযাত্রায় পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটুক্তি ও মিথ্যাচারমূলক বিতর্কিত বক্তব্য দেন সরওয়ার তুষার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি