ঢাকা, বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬

সিলেটে নিজ বাসা থেকে ব্যবসায়ী দম্পতিসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ১২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সিলেটের রায়নগর এলাকার একটি বাসা থেকে এক ব্যবসায়ী দম্পতিসহ তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালী ১১১, নিকুঞ্জ ভিলার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (১৫)। আব্দুস সত্তার মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা এলাকায়। আর তাহমিনা নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা।

সিলেটের কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার একজন ধর্ণাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত। রায়নগর এলাকার ১১১ নম্বরের নিজের বাসায় তিনি স্ত্রী বিনা বেগমসহ বসবাস করতেন। বুধবার সকাল ৯টার দিকে তার বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। 

ঘটনার প্রায় ঘন্টাখানেক পরে স্থানীয়রা দরোজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ভেতর থেকে সিটকিনি লাগানো বাসা থেকে আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও কাজের মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করে। 

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে ওই তিনজনকে খুন করা হতে পারে। অথবা ডাকাত দলও ঘটনা ঘটিয়ে থাকতে পারে। 

নিহত আব্দুস সাত্তার ও বিনা বেগমের সন্তানরা ইউরোপ ও আমেরিকায় বসবাস করেন বলে জানিয়েছেন স্বজনরা। 

ঘটনায় শোক বিরাজ করছে এলাকায়। কী কারণে এই খুন স্বজনসহ এলাকা মানুষ ধারণা করতে পারছেন না। 

এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে যান সিটি প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি এ ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন, ঘটনাকারী যারাই হোক পুলিশ তাকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। 

নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে জানান সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি