আশুলিয়ায় বন্ধ ফ্ল্যাটে মিললো স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ
প্রকাশিত : ১২:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২৬
সাভারের আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় একটি বাসার ২য় তলায় তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে এক নারী,পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে নিহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সম্প্রতি জামগড়া এলাকার হাজী হযরত আলীর ৪ তলা ভবনের ২য় তলায় ভাড়া নেন তারা। ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়া নিয়ে থাকতেন। পার্শ্ববর্তী ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ পেয়ে তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয় তারা।
পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে সিআইডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ঘটনাস্থলে পরিদর্শন করে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ। পরে আশুলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তাদের ঠিকানা শনাক্তের কাজ চলছে।
এএইচ
আরও পড়ুন










