ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানা থেকে পালানো চুরি মামলার আসামি আব্দুল মোমিন পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। পালানোর দুদিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায় আসামি। এর পর তল্লাশি চালিয়ে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাজতখানায় কর্তব্যরত ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।তাদের মধ্যে দুজন এসআই, তিনজন এটিএসআই, তিনজন পুরুষ ও দুজন নারী পুলিশ সদস্য রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে হাজতখানায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান আব্দুল মোমিন (২২)। তিনি শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি