শুধু শেখ হাসিনা নয় বিচারপতি-মসজিদের ইমামও পালিয়েছে: স্পিকার
প্রকাশিত : ১৭:৪২, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের কুখ্যাত নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। শুধু তাই নয় দেশের বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলোনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন ৬৮৭ জন পুলিশ কর্মকর্তা। গত ১৭ বছর পুলিশ অত্যাচারী ছিল। সারা বাংলাদেশের কি অত্যাচার নিপীড়ন করেছে তারা। আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য ও নিজেদের দুই পয়সা বানাবার জন্য।
তিনি বলেন, পুলিশের এক আইজিপি কাহিনী কিছুদিন আগে আপনারা দেখছেন। তার নাম বেনজীর আহমেদ। সে কত বড় চোর। বাংলাদেশের জায়গা জমির একটা বিরাট অংশ সে নিজের স্ত্রী, পুত্র ও কন্যার নামে লিখে নিয়েছে। বনাঞ্চল নিজের দখলে নিয়ে নিয়েছে। কত যে বাড়ি ঘর, তার আছে সীমাহীন।
স্পিকার আরো বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের দেশে মাদক ছড়িয়ে। দেশে আগে মাদক ছিলো না। দখলবাজি ও চাঁদাবাজি ছিল না।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পবিত্র ধর্মগ্রন্থে বলেছেন যে, সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘনকারীর শাস্তি ভয়াবহ। তো তারা সীমালঙ্ঘন করেছে। যারা ধরা পড়ছে তো পড়ছে, আর যারা পালিয়ে যেতে পারছে তো গেছে। তারা মনে করছে এইভাবেই জীবন কাটবে। তাদের ইহকালেও তাদের জন্য শাস্তি আছে, পরকালেও আল্লাহ্ ওই পাপিষ্ঠদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ প্রমুখ।
এএইচ
আরও পড়ুন










