ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

ঘোড়াশালে হাত-পা-পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।

পুলিশ জানায়, সকালে মন্দিরের পাশে কাজ করা অবস্থারত কিছু ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত,পায়ের আঙ্গুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মরদেহটি গুম করার জন্য নির্জন স্থানে ফেলে যায়। 

নিহতের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি