ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গুলি ও আগ্নেয়াস্ত্রসহ জয়পুরহাট থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

জয়পুরহাট ক্যাম্পের (র‌্যাব) অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, আভিযান পরিচালিত এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহ আলম (৫০) অস্ত্র ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। আটকের সময় তার কাছ থেকে একটি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

আটক শাহ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে দেশের সন্ত্রাসীগোষ্ঠী ও দুস্কৃতকারীদের নিকট বিক্রি করে থাকেন বলে স্বীকার করেছেন বলে র‌্যাব সূত্রে জানা যায়।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি