ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

দুমকিতে ইয়াবাসহ যুবক আটক

পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ১৭:০৭, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর দুমকিতে থেকে ১ হাজার ইয়াবাসহ মো. মেহেদী হাসান রাকিব (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহনকারী ওই যুবককে আটক করতে বুধবার মধ্যরাত থেকে থানা ব্রীজ এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সন্দেহভাজন যুবক রাকিব ঘটনাস্থলে পৌঁছলে তার দেহ তল্লাশি করে ১ হাজার ইয়াবা পাওয়া যায়। ঢাকা থেকে লঞ্চযোগে ইয়াবার চালানটি দুমকিতে এসে পৌঁছায়। 

আটক রাকিব উপজেলার রাজাখালী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি