ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

নিখোঁজের ৪ দিন পর শীতলক্ষ্যায় ভাসল ছাত্রের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৬, ১৮ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৭:২৯, ১৮ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ বন্দরের সৌমবাড়ি এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে সুজন মাহমুদ (২৪) নামে সরকারি তোলারাম কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নৌ পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে।

নিহত সুজন মাহমুদ (২৪) বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার আবুল হোসেনের ছেলে ও সরকারি তোলারাম কলেজে অধ্যায়নরত ছিলেন।

নৌ পুলিশের নারায়ণগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ছগির হোসেন জানান, সোমবার দুপুরে নৌ পুলিশের সদস্যরা বন্দরের সৌমবাড়ি এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। ওই কলেজছাত্রের মাথার পেছনের অংশ কাটা। ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, চারদিন আগে সুজন মাহমুদ তার কলেজের এক বন্ধুর একটি অনুষ্ঠানে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। এ ঘটনায় চারদিন আগেই নিহতের ভাই শাহজামান বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেআই//এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি