ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে বজ্রপাতে হোটেল শ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৯, ৫ মে ২০২৪

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার সকালে ঝাইকা রাস্তার নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতে বজ্রপাতে এ ঘটনা ঘটে। 

নিহত ওয়াজেদ (৫০) ঘাটাইল সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত সোনা খানের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন হোটেল শ্রমিক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য রায়হান খান ও নিহতের পরিবার জানান, ওয়াজেদ আলী একটি হোটেলের বাবুর্চি ছিলেন। শনিবার দিবাগত রাতে হোটেলের কাজ শেষ করে ঘাটাইল থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। রাত ১১টায় বজ্রপাতের এক পর্যায়ে ফতেরপাড়া-খিলপাড়া রোডে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। 

রোববার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। 

পরে ঝাইকা রাস্তার নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, তার শরিরের বিভিন্ন অংশ বজ্রপাতে ঝলসে গেছে। নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি