ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সিজন ড্রেস কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুরা এলাকায় সিজন ড্রেসে লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন। 

কিছু সময় কারখানার গেটে অবস্থান করার পর তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে রাখে।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন টাকা কারখানা কর্তৃপক্ষ দেয় দিচ্ছি বলে দিচ্ছে না। তাই বাধ্য সড়কে নামতে হয়েছে আমাদের।

শিল্প পুলিশের টঙ্গী জোনের ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে শিল্প পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি