ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ব্যাংক চট্টগ্রাম নর্থ জোনের শরী‘আহ পরিপালন ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম নর্থ জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ডাইরেক্টর ড. মোহাম্মদ সালেহ জহুর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। 

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ। চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আজমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। চট্টগ্রাম নর্থ জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি