ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সাভারে এসআইবিএল’র ‘কলমা ব্যাংকিং বুথ’ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর সাভার শাখা কর্তৃক পরিচালিত ‘কলমা ব্যাংকিং বুথ’-এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সাভারের কলমাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং বুথের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ইভিপি ও ব্র্যাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মো. আব্দুল মোতালেব।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার শাখার ব্যবস্থাপক ও ভিপি মোহাম্মদ নজরুল ইসলামসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীরা এবং সাভার শাখার সম্মানিত গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি