ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন বিভাগের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়া লিমিটেড বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের সাথে প্রযুক্তিগত উন্নয়ন তহবিলের (১০০০ কোটি টাকা) পূর্ণ অর্থায়ন সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।  

খন্দকার মোর্শেদ মিল্লাত, মহাব্যবস্থাপক, টেকসই অর্থায়ন বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এবং শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ক্রেডিট অফিসার, ব্যাংক এশিয়া লিমিটেড, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন । বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের প্রধান অতিথি হিসেবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন  নাহার এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি