অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন
প্রকাশিত : ১৭:৫৯, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:১৫, ১৫ এপ্রিল ২০২৬
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে চৈত্র-সংক্রান্তি (১৪৩২) ও পহেলা বৈশাখ (১৪৩৩) উদযাপন করা হয়েছে।
ঢাকার ধানমন্ডি ক্যাম্পাসের কুদরাত-ই-খুদা অডিটরিয়ামে আয়োজিত এ উৎসবে স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অভিভাবকরা অংশ নেন। একই সঙ্গে উত্তরা, পুরান ঢাকা, বনশ্রী ও গুলশানসহ সবগুলো ক্যাম্পাসে একযোগে উৎসবটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ, এসো, এসো...’ গান পরিবেশন করা হয়। পরে প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়।
দীর্ঘ ৩৯ বছরের অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেটের বাংলাদেশ কান্ট্রি লীড সারওয়াত রেজা এবং বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল ঢাকার ডিরেক্টর অপারেশন্স ইক্সামস্ জুনায়েদ আহমেদ।
দিনব্যাপী আয়োজনে ঐতিহ্যবাহী বাংলা গান, লোকসংগীত, একক ও দলীয় নৃত্য পরিবেশনা এবং আবৃত্তির মাধ্যমে বাংলা বর্ষবিদায় ও নববর্ষবরণের অনুষ্ঠান শেষ হয়।
এমআর//
আরও পড়ুন










