ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬

এমটিভি অ্যাওয়ার্ডে সেরা ‘ব্ল্যাক প্যান্থার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এমটিভি চলচ্চিত্র ও টিভি অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘ব্ল্যাক প্যান্থার’। সোমবার রাতে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। এ আসরে সেরা পারফর্মেন্স, সেরা নায়ক, সেরা খলনায়ক ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি। সেরা অনস্ক্রিন টিমের খেতাব জিতেছে ‘ইট’`। আর সেরা অ্যাকশন সিনেমার পুরস্কার জিতেছে ‘অস্কার ওম্যান’। এ পুরস্কার আসরে সেরা অ্যাকশন দৃশ্য, পর্দায় সেরা চুমু`র মতো বিতর্কিত ক্যাটাগরিতেও পুরস্কার দেয়া হয়েছে।

সেরা ড্রামা সিরিজ, পারফর্মেন্স, ভয়াল পারফর্মেন্স এবং সংগীতে সেরা মুহূর্ত বিভাগে পুরস্কার জিতেছে ‘স্ট্রেঞ্জার থিংস’। সেরা সংগীত প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে ‘গাগা: ফাইভ ফুট টু’। আর সেরা রিয়েলিটি শোর খেতাব জিতেছে কিম কার্দাশিয়ানের ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি