ঢাকা, রবিবার   ০৫ এপ্রিল ২০২৬

মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানের মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। মূলত নিখোঁজ বিমানের পাইলটদের উদ্ধারের সময়ই এই ঘটনা ঘটেছে।

রোববার এ সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে অনলাইনে। 

ভেরিফাইড একাধিক ছবি ও ভিডিওতে ইরানের মধ্যাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ধোঁয়া ওঠা বিমান ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

ছবিগুলোর পেছনে থাকা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। গুগল আর্থের থ্রি ডি ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এটি ওই ধ্বংসাবশেষটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ ইসফাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দর থেকে মার্কিন বিমান ও হেলিকপ্টার পালিয়ে যাওয়ার সময় সেগুলো ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রে সিবিএস নিউজ জানিয়েছে, অভিযানে ব্যবহৃত দুটি পরিবহন বিমান ইরানের একটি দূরবর্তী ঘাঁটি থেকে উড্ডয়ন করার সময় শত্রুর হাত থেকে বাঁচতে সেগুলো নিজেরাই ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী।

তবে, মার্কিন বাহিনী কিংবা ইরানের সামরিক বাহিনীর দাবিগুলোর কোনোটিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম বিবিসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি