ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২৪, ২৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসার এক মাসেরও কম সময়ের মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং।

বুধবার (২২ এপ্রিল) এক ফেসবুক বার্তার মাধ্যমে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।

সাম্প্রতিক সময়ে সুদান গুরুংয়ের বিরুদ্ধে বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব এবং তার এনজিও 'হামি নেপাল'-এর রহস্যজনক আর্থিক উৎস নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে 'জেন-জে' মুভমেন্টের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

পদত্যাগপত্রে গুরুং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং কোনো ধরনের 'স্বার্থের সংঘাত' এড়াতেই তিনি সরে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আপাতত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রেখেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের তরুণ প্রজন্মের আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা সুদান গুরুং গত মার্চ মাসে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি