ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

গ্রানাডাকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রকাশিত : ১১:৫৯, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৫৯, ১২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় গ্রানাডাকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রানাডার মাঠে ম্যাচের প্রথম থেকে প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি অ্যাটলেটিকো। প্রথমার্ধে গোল শূন্যতে বিরতিতে যায় দুদল। ৮৪ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আন্তনিও গিজম্যান। নির্ধারিত সময়ে আর গোল না হলে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। এই জয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ১৯ পয়েন্ট নিয়ে গ্রানাডার অবস্থান ১৮ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি