ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা

প্রকাশিত : ০৯:২২, ১৯ মার্চ ২০১৭ | আপডেট: ০৯:২২, ১৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বার্সার ম্যাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়। ২৭ ম্যাচে ১৮ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে কাতালানরা। সমান ম্যাচে ৮ জয়ে ৩০ পয়েন্টে ভ্যালেন্সিয়া রয়েছে টেবিলের ১৪ নম্বরে। দুদলের শেষ পাঁচবারের লড়াইয়ে দুইটিতে বার্সা ও একটিতে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। আর অন্য দুটি ম্যাচে হয়ে ড্র। পরিসংখ্যানের দিক দিয়ে বার্সা এগিয়ে থাকলেও নিজেদের সেরাটুকু দিয়েই লড়তে চায় ভ্যালেন্সিয়া। আর জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এই ম্যাচে দলের পুরোশক্তি দিয়েই খেলবে লুইস এনরিখের শিষ্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি