ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সঙ্গে যোগসাজশের প্রমাণ মেলেনি

প্রকাশিত : ১০:২৯, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১০:২৯, ২০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সঙ্গে যোগসাজশের কোন প্রমাণ মেলেনি বলে জানিয়েছে মার্কিন হাউজ অব ইন্টেলিজেন্সের কংগ্রেসনাল কমিটি। তাদের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনটা জানান কমিটির প্রধান ডেভিন নিউনেস। এদিকে, স্থানীয় সময় সোমবার দিনে কংগ্রেসনাল কমিটির সামনে এফবিআই পরিচালক জেমস কমি’র হাজির হওয়ার কথা রয়েছে। এর আগেই কমিটি প্রধান এ মন্তব্য করলেন। সর্বশেষ মার্কিন নির্বাচনে প্রচারণার শুরু থেকেই রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি