ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানায় আগুনে মালামাল পুড়ে গেছে

প্রকাশিত : ১০:২৭, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১০:২৭, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে আগুনে একটি তৈরি পোশাক কারখানার মালামাল পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে, অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মাসুদুর রহমান বলেন, ১০ তলা ভবনের ৬ষ্ঠ এবং সপ্তম তলায় গার্মেন্টের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। ওই ভবনটিতে স্কুল, গার্মেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি