ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

যুদ্ধাপরাধী চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম ফলক দ্রুত অপসারণের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৮:২২, ২৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

বিভিন্ন স্থাপনা থেকে যুদ্ধাপরাধী চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম ফলক দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিবিসিপি খাগড়াছড়ি শাখার সভাপতি লোকমান হোসেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ত্রিদিব রায়ের নামে যেসব স্থাপনা, সড়ক ও প্রতিষ্ঠান রয়েছে হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী তা পরিবর্তনের জোর দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি