ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ঈদে সার দেশের বিনোদোন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়িয়েছেন বহু মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৬:৪৭, ২৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে সাভারের বিনোদোন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়িয়েছেন বহু মানুষ। ঈদের দিন সকাল থেকেই আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কে ছিলো উৎসবের আমেজ। গাইবান্ধার পৌরপার্কেও ঈদ আনন্দে মাতেন বিনোদন প্রেমীরা।

ঈদের দিন দর্শণার্থীদের উপচে পড়া ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে সাভারের ফ্যান্টাসী কিংডম ও বাড়াইপাড়া এলাকার নন্দন পার্ক। ঈদের দিন সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসেন দর্শণার্থীরা বিভিন্ন রাইডসে চড়ে আর নেচে-গেয়ে তারা মাতিয়ে তোলেন পুরো এলাকা।

বিনোদন প্রেমীরা জানালেন, ঈদের আনন্দ উপভোগ করতেই এসেছেন তারা।

ঈদের ছুটিতে বিনোদন প্রেমী দর্শণার্থীদের আকৃষ্ট করতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। আকর্ষণ বাড়াতে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা।


ঈদের দিন গাইবান্ধার পৗরপার্কে ভিড় জমান স্থানীয়রা।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি