ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬

আবহাওয়া শুষ্ক থাকতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (০৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ ছাড়া দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। 

ঢাকায় শনিবার সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিট এবং শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি