ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল কেন্দ্রে ভোট দিবেন শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার।

রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দিবেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শ্যামলী শিশু মেলার কাছে একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ভোট দিবেন রাজধানীর মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে।  

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দপ্তরে যোগাযোগ করে জানা গেছে, অনেক উপদেষ্টাই নির্বাচনের দিন রাজধানী ঢাকায় অবস্থান করছেন। প্রত্যেকেই যার যার আবাসন ভিত্তিক এলাকার ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।  

উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দিবেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 

চট্রগ্রাম মহানগরীর মেহেদীবাগের নিজ এলাকার ভোট কেন্দ্রে ভোট দিবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। 

তবে চট্রগাম নিবাসী আরেক উপদেষ্টা ড. খালিদ হোসেন যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি সম্ভবত এবার ভোট কেন্দ্রে যেতে পারছেন না। জানতে চাইলে এ উপদেষ্টা বলেন, তার জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন। চট্রগ্রামের ভোটার হওয়ায় এবার সম্ভবত চট্রগ্রামে যেতে পারছেন না। 

তিনি জানান, মঙ্গলবার তিনি ধর্ম মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। 

বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দিবেন গুলশান-২ এর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দিবেন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি