তাসমিয়াহ পারভীন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী কাল
প্রকাশিত : ১১:১১, ৪ মার্চ ২০২৬
তাসমিয়াহ পারভীন চৌধুরী হৃদির পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। ২০২১ সালের ৫ মার্চ ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ক্যান্সার পরবর্তী জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাসমিয়াহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরে ইকবাল রোড মসজিদ ও ফেনীর ছাগলনাইয়ার সতেরো গ্রামে দোয়া মাহফিল এবংএতিমখানায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
তাসমিয়াহ পারভীন প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট মরহুম এবিএম মূসা ও সেতারা মূসার বড় নাতনি এবং সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা ও ফার্মাসিস্ট সেলিম আজাদ চৌধুরীর বড় মেয়ে।
তাসমিয়াহ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট কলেজ অফ ফার্মেসি অ্যান্ড হেলথ সাইন্স থেকে ফার্মডি ডিগ্রী লাভ করেন। এরপর স্প্রিংফিল্ডের বে স্ট্যাট হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ও পরে মার্সি মেডিক্যাল সেন্টারে ফার্মাসিস্ট ম্যানেজার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তাসমিয়াহ ছোট দুই সন্তান, মা বাবা একমাত্র ছোট বোন ও স্বামীসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এএইচ
আরও পড়ুন










