ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ১০ এর উপধারা (১) অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করিয়াছেন।

মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক অদ্য ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ/ ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তাঁহাদের পদত্যাগপত্রসমূহ গৃহীত হইয়াছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি