ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

বিআরটিএ চেয়ারম্যান ওএসডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১, ৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল স্বাক্ষরিত  প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাকে অবসর গমনের সুবিধার্থে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি