ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

ঈদের ছুটি বাড়ছে কিনা, জানা যাবে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ৫ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৪৪, ৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে এমন আভাস পাওয়া গেছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। এমন একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সরকারিভাবে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট ৫ দিন ঈদের ছুটি।

এর আগে ১৭ মার্চ রয়েছে পবিত্র  শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। তাহলে শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি মিলে টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ঈদের ছুটির পরেও টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি