ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬

১৩ দিন পর দেশে ফিরলেন দোহায় আটকে পড়া বিমানের ক্রুরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দোহা ও কাতারে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন ক্রু অবশেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে তাদেরকে নিয়ে বিমানের বিজি–৭২২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দোহা ফ্লাইটে থাকা ১০ জন কেবিন ক্রু এবং ২ জন ককপিট ক্রু দোহায় আটকা পড়েন। যুদ্ধ পরিস্থিতির কারণে তারা দীর্ঘ ১৩ দিন সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

পরবর্তীতে তারা কাতার থেকে ওমানের মাস্কাটে পৌঁছান। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৭২২ ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দীর্ঘ অনিশ্চয়তার পর নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ফেরত আসা ক্রু সদস্যরা।

এ সময় তাদেরকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান বিমান বাংলাদেশ কেবিন ক্রু ইউনিয়ন নেতৃবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি