ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬

সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ১২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাংবিধানিক রেওয়াজ অনুযায়ী ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দেওয়া ভাষণে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের শাসনকাল নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। ভাষণে তিনি শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড, টাকা লুট করে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানানোর বর্ণনা দেন। 

ভাষণে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থান এবং শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে ছাত্র-জনতার আন্দোলন একপর্যায়ে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়।

রাষ্ট্রপতির মতে, ২০০১ সালের জুনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থায় রেখে যায়। পরে ওই বছরের অক্টোবরে দায়িত্ব নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করে। এসব উদ্যোগের ফলেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। ২০০৬ সালের অক্টোবরের আগেই দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ‘এশিয়ার ইমার্জিং টাইগার’ হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে। 

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি