ঢাকা, শুক্রবার   ১৯ জুন ২০২৬

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, বিভ্রান্ত না হতে আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ১৯ জুন ২০২৬ | আপডেট: ২০:৪৩, ১৯ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আইডি থেকে প্রকাশিত যেকোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট বা বার্তা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এই সময়ে প্রতিমন্ত্রীর আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তাতে বিশ্বাস না করতে বা বিভ্রান্ত না হতে অনুরোধও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে। বলা হয়, এসব কর্মকাণ্ডের দায়ভার আমিনুল হকের নয়; বরং এটি তার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

এরই মধ্যে আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়ে আইডি পুনরুদ্ধারের পর প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করবেন বলেও এ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি