ঢাকা, শনিবার   ০৮ আগস্ট ২০২৬

তারেক রহমানকেও আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

১/১১ এর সময় ডিজিএফআইযের জেআইসি সেলে বা আয়নাঘরে রেখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্মম নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পেয়েছেন বলেও জানান তিনি।

শনিবার ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে এ কথা বলেন চিফ প্রসিকিউটর। 

এ সময় বন্দিশালা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরাও। 

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এখানেই ১/১১ এর উত্তাল সময়ে রাখা হয়েছিলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শুধু তারেক রহমানই নয় হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগ্রেডিয়ার আযমীসহ অসংখ্য মানুষকে এখানে বন্দি রাখা হয়েছিলো।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভিন্নমতের ব্যক্তিদের ধরে এনে এই টর্চার সেলে দিনের পর দিন বছরের পর রেখে অমানবিক নির্যাতন করা হতো। এসবের সঙ্গে যারা জড়িতে তাদেন সবাইকে বিচারের আওতায় আনা হবে।

আমিনুল ইসলাম বলেন, এই মানবতাবিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলের নির্যাতনের চিত্র ফুটে উঠেছে র‌্যাবের টিএফআই ও ডিজিএফআইয়ের ভিতরের চিত্র সামনে আসার পর।

জুলাই গণঅভ্যুত্থানের পর গুম-খুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করে মানুষের আর্তনাদ ও নির্যাতনের গল্প। কেউ গোপন বন্দিশালায় দিয়েছেন প্রাণ, কেউ শত নির্যাতন সহ্য করে ৫ আগস্টের পর ফিরে এসেছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি