ঢাকা, শনিবার   ২৯ আগস্ট ২০২৬

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:০০, ২৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। 

শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

মাদ্রাসার মেহমানখানায় আমিরে হেফাজতের সঙ্গে প্রতিমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সরকারকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সর্বজন মুরুব্বি আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে আমিরে হেফাজতের সাথে দেখা করতে এবং এখানে আসতে উদগ্রিব ছিলাম।’

তিনি আরও বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়-নীতি অনুসরণ করে ও আদর্শ ধারণ ও লালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।’

এ সময় হেফাজত নেতৃবৃন্দ, প্রশাসনের কমকর্তা, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দায়িত্বশীল কর্মকর্তাসহ আলেম-ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি