হুমায়ুন কবিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত : ১৪:৩০, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করেন যে, এ অঞ্চলের চলমান উত্তেজনার দ্রুত অবসান হবে এবং এ অঞ্চলের জনগণসহ এর বাইরের মানুষের স্বার্থে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।
এমএইচ
আরও পড়ুন










