ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

দেশের অনেক স্থাপনা প্রতিবন্ধি নারীদের জন্য প্রবেশ যোগ্য নয়, অভিযোগ অক্ষম নারী উন্নয়ন ফাউন্ডেশনের

প্রকাশিত : ১৪:২২, ১৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:২২, ১৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের অনেক স্থাপনা প্রতিবন্ধি নারীদের জন্য প্রবেশ যোগ্য নয় বলে অভিযোগ করলেন অক্ষম নারী উন্নয়ন ফাউন্ডেশন। সকালে জাতীয় প্রেসক্লাবে সড়ক, পরিবহন এবং প্রতিবন্ধি নারীদের প্রবেশগম্যতা বিষয়ক এক সেমিনারে এ অভিযোগ করেন তারা। অক্ষম নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, সংবিধানে প্রতিবন্ধি নারীদের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও তা কোন ক্ষেত্রেই মানা হয়না। ২০১৫-১৬ অর্থ বছরে জাতীয় বাজেটে প্রতিবন্ধিদের জন্য পরিবহন ও যোগাযোগ খাতে প্রায় ১০% বরাদ্দ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। সংবিধানের অঙ্গিকার বাস্তাবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি