ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

সিলেটে শেভরনের শ্রমিক কর্মচারিদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত : ১৯:১২, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৬, ১৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চাকরি স্থায়ি করা সহ ১১ দফা দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদেশি কোম্পানি শেভরনের শ্রমিক কর্মচারিরা। লাক্কাতোড়া জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ শেষে শ্রমিক ও কর্মচারিরা ১১ দফা দাবি পেশ করেন। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছেন শ্রমিকরা। সিলেটে বিভিন্ন গ্যাসক্ষেত্রের দায়িত্বে থাকা এই কোম্পানির বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার উদ্যোগের প্রেক্ষিতে চাকরি হারানোর শংকায় পড়েছেন শ্রমিক- কর্মচারিরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি