ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত : ০৯:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ম্যানসিটি। ৫ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন থিও ওয়ালকট। প্রথমার্ধে গোল শোধের চেষ্টা করেও গোল পায়নি ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে স্বাগতিকরা। ৪৭ মিনিটে গোল করেন মিডফিল্ডার লেরয় সানে। ৭১ মিনিটে সিটিকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার রাহেম স্টার্লিং। এই জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। আর এক ধাপ নিচে নেমে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে আর্সেনাল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি