ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬

কুমিল্লা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৮:২০, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২২, ২৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে কুমিল্লা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে আহত হয় আট শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, কলেজ ছাত্রলীগের নওশাদ ও রাহাত গ্র“পের কর্মীরা আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বুধবার সকালে আবারও সংঘর্ষ হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন-উজ-জামান চৌধুরী জানান, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি