ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬

স্টোক সিটিকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল

প্রকাশিত : ১৩:১৪, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২১, ২৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে স্টোক সিটিকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে উঠলো শিরোপা প্রত্যাশি লিভারপুল। ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পরে লিভারপুল। ১২ মিনিটে স্টোক সিটির হয়ে গোল করে দলকে লিড এনেদেন ফরোয়ার্ড জোনাথন ওয়াল্টার্স। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে লিভারপুল। ৩৪ মিনিটে গোল করে দলে সমতায় ফিরান অ্যাডাম লালানা। ৪৪ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে ২-১ ব্যবধানে লিড পায় লিভারপুল। ৫৯ মিনিটে স্টোক সিটির মিডফিল্ডার ইম্বুলা ওয়াঙ্গার আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৩-১তে। আর ৭০ মিনিটে লিভারপুলের হয়ে শেষ গোলটি করেন ফরোয়ার্ড ড্যানিয়েল স্টারিজ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি