ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬

মানবপাচারকারী চক্রের ১৬ সদস্য আটক, ৬ ভুক্তভোগী উদ্ধার

প্রকাশিত : ১৮:০৯, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৯, ২৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। সেসময়, ছয়জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত পরিচালক আনোয়ার লতিফ খান বলেন, মানবপাচার ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ভিসা ও দেশি-বিদেশি পাসপোর্ট এবং ভিসা-পাসপোর্ট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি