ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে দু-গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত

প্রকাশিত : ১২:০০, ৩০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:০০, ৩০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের হলে থাকা নিয়ে ছাত্রদের দু-গ্র“পের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সরকারি ভেটেরিনারি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের হলে থাকাকে কেন্দ্র করে রাতে ছাত্রদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি