ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠিতে স্টিমারের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩

প্রকাশিত : ১৯:০৪, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৪, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় ৩ যাত্রী নিখোঁজ রয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাঝ নদীতে ঢাকা থেকে খুলনাগামী স্টিমার মধুমতির সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠলেও, তিনজনের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি