ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর ৪০টি স্কুলে ১লাখ গাছ বিতরণ করবে গুডলাক স্টেশনারি

প্রকাশিত : ১৯:৪৪, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪৪, ১১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সবুজ ঢাকা গড়তে আগামী একবছরে নগরীর প্রায় ৪০টি স্কুলে ১লাখ গাছ বিতরণ করবে গুডলাক স্টেশনারি। দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে গুডলাক স্টেশনারির ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হোসেন এ ঘোষনা দেন। আগামী ১৫ জানুয়ারি বনানী বিদ্যা নিকেতন স্কুল থেকে কর্মসূচী শুরু হবে। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, তাদের এই কর্মসূচিতে সহযোগিতা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও এই কার্যক্রম পরিচালনা করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি