ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

প্রকাশিত : ১৭:৪২, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪৪, ১২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গুজবে কান না দিয়ে কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ব্যবসা উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন উদ্বোধনের পর ব্যাংকের চেয়ারম্যান আরো বলেন, দেশের উন্নয়নে ইসলামী ব্যাংক আরো বেশি ভূমিকা রাখবে। একইসাথে বর্তমান সরকারের ভিশন-২০৪১ অর্জনের লক্ষে কাজ করার কথাও জানান তিনি। সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও সকল শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি