ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮:২৯, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৯, ১৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সম্মেলন উদ্বোধন করেন, ব্যাংকটির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওবায়দুলল্লাহ আল মাসুদ। সেসময় তিনি বলেন, বৃহৎ শিল্পে অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থানসহ, দারিদ্র বিমোচন, মুক্তিযোদ্ধা ভাতা, শিল্প ঋণ, এসএমই ঋণসহ সরকারের সব নীতি বাস্তবায়নে সোনালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার এম এ কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সরদার নুরুল আমিন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি