ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকীতে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছে সাংবাদিক সমাজ

প্রকাশিত : ১৮:১৮, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২১:১৩, ২৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত আলতাফ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছে সাংবাদিক সমাজ। জাতীয় প্রেসক্লাবে আলোচনার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অধিকার রক্ষায় আলতাফ মাহমুদের ভূমিকা অবিস্মরণীয়। তার বিনয়, দায়িত্বশীলতা, নির্লোভ ও পরোপকারী চরিত্র  এবং সাহচর্যের কথাও তুলেন ধরেন বক্তারা। আলতাফ মাহমুদসহ প্রয়াত নেতাদের অবদান স্মরন করে তাদের স্মৃতি সংরক্ষনের কথাও বলেন সাংবাদিক নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি