ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬

ঢাবির ৭শ’ শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি

প্রকাশিত : ২০:৪৮, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:৪৮, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতশ’ শিক্ষার্থীকে ৪ বছরের জন্য বৃত্তি দিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। মেধাবী অথচ অস্বচ্ছল এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এই বৃত্তি দেয়া হয়। এতে প্রত্যেক শিক্ষার্থী বছরে ত্রিশ হাজার টাকা করে ৪ বছর এই বৃত্তি পাবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান বৃত্তির অর্থ দিচ্ছে। পরে অর্থমন্ত্রী তার বক্তব্যে এমন কর্মসূচিতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি