ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

স্লিপার পুড়ে যাওয়ায়, ঢাকার সাথে রাজশাহী ও ময়মনসিংহের রেল যোগাযোগ প্রায় দুই ঘন্টার জন্য বন্ধ

প্রকাশিত : ১১:১০, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:১০, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

টঙ্গীতে রেলব্রিজের নীচে পরিত্যক্ত পলিথিনের স্তুপে দেয়া আগুনে স্লিপার পুড়ে যাওয়ায়, ঢাকার সাথে রাজশাহী ও ময়মনসিংহের রেল যোগাযোগ প্রায় দুই ঘন্টার জন্য বন্ধ হয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে টঙ্গি বাজার এলাকায় তুরাগ নদের উপর রেল ব্রিজের নীচে স্তুপ করা পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকে আগুন লাগে। এসময় রেল লাইনের বেশ কয়েকটি স্লিপারেও আগুন ধরে যায়। টঙ্গি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে আরেকটি রেললাইন দিয়ে ওই সময় ট্রেন চলাচল করে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি